শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

মহাসড়কে ডাকাতি রোধে কুমিল্লায় পুলিশের বিশেষ উদ্যোগে

জাগো ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২২, ১০:২৪ পিএম
কপি হয়েছে!

ডাকাতি ও ছিনতাই রোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম অংশে রাস্তার দুপাশের ঝোপঝাড় পরিষ্কার অভিযান শুরু করেছে পুলিশ।
কুমিল্লা জেলা পুলিশ সুপারের নিদেশে চৌদ্দগ্রাম থানা পুলিশের উদ্যোগে আজ সকাল ১০টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম অংশে আলকরা এলাকা থেকে এ পরিচ্ছন্ন কার্যক্রম শুরু হয়।
পরিচ্ছন্ন অভিযানে উপস্থিত ছিলেন- সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) জাহিদুল ইসলাম, চৌদ্দগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা।
মহাসড়কের পাশে ঝোপঝাড় পরিষ্কার করার দৃশ্য দেখে যানবাহন চালক ও যাত্রীরা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন। মহাসড়কে ডাকাতি রোধে পুলিশের এমন উদ্যোগের প্রশংসা করে পথচারী মোশাররফ হোসেন  বলেন, এতে মাদক কারবারি, ডাকাতি কমবে। মহাসড়কে চলাচলকারী যানবাহনের চালক ও সাধারণ যাত্রীরা জানান- পুলিশের এমন কার্যক্রম সত্যিই প্রশংসার দাবি রাখে। রাতের বেলায় মহাসড়কের পাশের ঝোপঝাড় আমাদের মনে এক ধরনের ভয় কাজ করে।
চৌদ্দগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, মহাসড়কে ডাকাতি ও ছিনতাই রোধে মহাসড়কের দুপাশে এ পরিচ্ছন্ন অভিযান শুরু করেছি। সড়কের পাশে ঝোপঝাড়ের কারণে সড়কের উভয়পাশে কিছু দেখা যায় না। মহাসড়কের ঝোপঝাড় পরিস্কার হলে অপরাধের পরিবেশ থাকবে না।