শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

ফুলবাড়ীয়া হেল্পলাইনের পুরস্কার বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন

জাগো ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২২, ১০:৩৬ পিএম
কপি হয়েছে!

শনিবার (১১ জুন) বিকালে উপজেলার বঙ্গবন্ধু চত্বরে ফুলবাড়ীয়া হেল্পলাইন এর ফটো কন্টেস্ট এর বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার বিতরণ শেষে ফুলবাড়ীয়া হেল্পলাইন এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। উপজেলার খাদেমুল ইসলাম (কে.আই) ফাযিল মাদ্রাসা প্রাঙ্গনে বিভিন্ন জাতের কয়েকটি গাছের চারা রোপণ করা হয়।

ফুলবাড়ীয়া হেল্পলাইনের সাধারণ সম্পাদক সারোয়ার সাকিব বলেন, বিগত বছরের ন্যায় আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে।

এসময় প্রতিষ্ঠানের সাইফুল ইসলাম, আবু জাফর, আব্দুল মজিদ উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেন।

বৃক্ষরোপণ কালে উপস্থিত স্থানীয়দের গাছ উপহার প্রদান করা হয়।

ফুলবাড়ীয়া হেল্পলাইনের পক্ষে আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন শামীম আহমেদ, ফেরদৌস আল ফাহাদ, নাঈম শাহরিয়ার, সারোয়ার সাকিব, মো. তানজিত।

অন্যান্যদের মধ্যে স্থানীয় সফল উদ্যোক্তা আব্দুর রউফ মন্ডল, দৈনিক আজকের পত্রিকার ফুলবাড়ীয়া প্রতিনিধি সেলিম হোসেন উপস্থিত ছিলেন।