২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে ভাওয়াল কলেজে আলোচনা সভা

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ০৮ আগস্ট ২০২২

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সোমবার (৮ আগস্ট) সকালে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে এক আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মাসুদা সিকদার। কুরআন তেলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয় আলোচনা পর্ব।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক, রসায়ন বিভাগের অধ্যাপক প্রফেসর ড. দিলারা আফরোজ স্বাগত বক্তব্য প্রদান করেন। মূল বক্তব্য প্রদান করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মহিবুল হোসেন। এছাড়াও বঙ্গনাতার জীবনী নিয়ে কথা বলেন উপাধ্যক্ষ প্রফেসর বি.এম. আব্দুল হান্নান, অধ্যক্ষ প্রফেসর মাসুদা সিকদার, বিভিন্ন বিভাগের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা।

বক্তারা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের শৈশব, সংসার জীবন, রাজনৈতিক ভূমিকা, সাদামাটা জীবনযাপন, গৃহিণী থেকে বঙ্গনাতা হয়ে উঠা সহ নানা দিক নিয়ে আলোকপাত করেন।

আলোচনা শেষে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ জামে মসজিদের ইমাম বিশেষ মোনাজাত করেন। এরপর বঙ্গমাতার স্মরণে কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপণ করা হয়।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ০৮ আগস্ট ২০২২

বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে ভাওয়াল কলেজে আলোচনা সভা

লিংক কপি হয়েছে!