২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

চবিতে কলা ও মানববিদ্যা অনুষদের ভর্তি পরীক্ষা সম্পন্ন

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২০ আগস্ট ২০২২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) বি-ইউনিট কলা ও মানববিদ্যা অনুষদের দুই শিফটের ভর্তি পরীক্ষা ২০ আগস্ট ২০২২ তারিখ ১ম শিফট সকাল ৯:৪৫ থেকে ১২:০০ টা পর্যন্ত এবং ২য় শিফটের ভর্তি পরীক্ষা দুপুর ২:১৫ থেকে ৪:৩০ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে ভর্তি পরীক্ষার হলসমূহ পরিদর্শন করেন। এ সময় বি-ইউনিট ভর্তি কমিটির কো-অর্ডিনেটর ও চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুল হক, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, চবি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বরিষ্ট শিক্ষকবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বি-ইউনিটের দুই শিফটের ভর্তি পরীক্ষা অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় মাননীয় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রাম জেলা প্রশাসন, আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী ও সরকারী বিভিন্ন গোয়েন্দা সংস্থা, ট্রাফিক কর্তৃপক্ষ, রেলওয়ে কর্তৃপক্ষ, সড়ক ও জনপথ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, হাটহাজারী উপজেলা প্রশাসন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের অভিভাবকসহ ভর্তি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। প্রফেসর ড. শিরীণ আখতার পরবর্তী ভর্তি পরীক্ষাসমূহে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীরা যাতে শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে অংশগ্রহণ করতে পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা অব্যাহত থাকবে মর্মে প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষার ফলাফল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://admission.cu.ac.bd) পাওয়া যাবে।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ২০ আগস্ট ২০২২

চবিতে কলা ও মানববিদ্যা অনুষদের ভর্তি পরীক্ষা সম্পন্ন

লিংক কপি হয়েছে!