২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

নবীন বরণ, বিদায় সংবর্ধনা এবং রাজ্জাক-শামছুন এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০২২

আজ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) পদার্থবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ১৬তম ব্যাচের নবীন বরণ; ৮ম, ৯ম ও ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা এবং রাজ্জাক-শামছুন এওয়ার্ড প্রদান অনুষ্ঠান কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

পদার্থবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ নূরে আলম আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ শাহজাহান। স্বাগত বক্তব্য প্রদান করেন উক্ত অনুষ্ঠানের কমিটির আহবায়ক অধ্যাপক ড. সুরঞ্জন কুমার দাস।

এছাড়াও পদার্থবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে রাজ্জাক-শামছুন এওয়ার্ড প্রদান করেন উক্ত ট্রাস্টের পক্ষে আইনজীবী জনাব সরোয়ার জাহান।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০২২

নবীন বরণ, বিদায় সংবর্ধনা এবং রাজ্জাক-শামছুন এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

লিংক কপি হয়েছে!