২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

পবিপ্রবিতে জেল হত্যা দিবস পালিত

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০২২

ওয়াসিফা রহমান অরনি, পবিপ্রবি প্রতিনিধি : যথাযথ মর্যাদায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জেল হত্যা দিবস’ ২০২২ পালিত হয়েছে।৩ নভেম্বর, বৃহস্পতিবার সকাল ১০টায় জেল হত্যা দিবস উপলক্ষে প্রশাসনিক ভবনের সম্মুখে অবস্থিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত এবং সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ।

প্রধান অতিথির বক্তৃতায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, পৃথিবীর ইতিহাসে জেলখানার মধ্যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এমন হত্যাকান্ডের নজির নেই। তিনি জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যলয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ০৩ নভেম্বর ২০২২

পবিপ্রবিতে জেল হত্যা দিবস পালিত

লিংক কপি হয়েছে!