২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ইন্সটিটিউট অফ মেরিন সায়েন্স এর স্নাতকোত্তর ২০১৮-১৯ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ০৯ নভেম্বর ২০২২

আধুনিক সভ্যতার এই প্রযুক্তির যুগে সমুদ্রকে জানতে, সমুদ্র নির্ভর অর্থনীতিকে আরও বেগবান করতে, সমুদ্র সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে বহুবছর ধরে কাজ করে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স। সমুদ্র থেকে আহরণকৃত জ্ঞানকে সর্বত্র ছড়িয়ে দিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেরিন সায়েন্স পরিবারের উদ্যোগে ৬ নভেম্বর ২০২২ চট্টগ্রামের পিটস্টপ রেঁস্তোরায় আয়োজিত হয়েছে ইন্সটিটিউট অফ মেরিন সায়েন্স এর ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং বিশেষ অতিথি ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের ডিন ও উক্ত ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিদায়ী ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উক্ত অনুষদের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মোঃ এম মারুফ হোসাইন।

মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে সমুদ্র বিজ্ঞান কে গুরুত্বের সাথে বিবেচনা করে দেশের সার্বিক উন্নয়নে সমুদ্র বিজ্ঞানের গুরত্ব তুলে ধরেন এবং একটি স্থায়ী সুনীল অর্থনীতি নির্ভর বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমুদ্র বিজ্ঞানীদের সার্বিক সহযোগিতা কামনা করেন। মাননীয় উপাচার্য বাংলাদেশের সুনীল আর্থনীতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমুদ্র বিজ্ঞান পরিবারের অবদান তুলে ধরেন এবং পাশাপাশি তিনি সমুদ্র নির্ভর সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো এই খাতে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে আরও সক্রিয় ভূমিকা পালন করবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন। মাননীয় উপাচার্য সমুদ্র অর্থনীতির বিশাল সম্ভবনার দিক তুলে ধরে সমুদ্র সম্পদ রক্ষা ও সংরক্ষণের ব্যাপারে তরুণ সমুদ্র বিজ্ঞানীদের সক্রিয় অংশগ্রহণ করার আহ্বান জানান।

উল্লেখ্য যে, সুনীল অর্থনীতির এই আধুনিক যুগে সমুদ্র সম্পর্কিত জ্ঞানকে পৃথিবীর সর্বত্র পৌঁছে দিতে, বিশাল সমুদ্রের মৎস সম্পদ আহরণ এবং সমুদ্রের তলদেশের প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান ও উত্তোলনের উদ্দেশ্যে ১৯৭১ সাল থেকে সমুদ্র বিজ্ঞানের উপর পাঠদান শুরু করেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এই বিভাগ থেকে বিগত ৫০ বছরে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করে দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ছড়িয়ে ছিটিয়ে আছে ছোট বড় অসংখ্য সমুদ্র বিজ্ঞানী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স বিভাগের মাস্টার্সের ছাত্র আশরাফুল আলম আরিফ এবং জাহিদুল হাসান। অনুষ্ঠানে সদ্য স্নাতকোত্তর পাশ করা ৩৮ জন শিক্ষার্থী এক মিনিট করে নিজেদের অভিমত ব্যক্ত করেন।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ০৯ নভেম্বর ২০২২

ইন্সটিটিউট অফ মেরিন সায়েন্স এর স্নাতকোত্তর ২০১৮-১৯ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

লিংক কপি হয়েছে!