২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

পবিপ্রবির ইএসডিএম ক্লাবের পক্ষ থেকে ছাত্রলীগ সভাপতি সাগরকে সংবর্ধনা

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনভাইরনমেন্টাল সায়েন্স এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট ক্লাবের (ইএসডিএম ক্লাব) পক্ষ থেকে নব্য মনোনীত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগরকে এক সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে অভিবাদন জানান।

বৃহস্পতিবার বিকাল ৫টায় ইএসডিএম অনুষদের সভাকক্ষে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

এসময় ইএসডিএম অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদ পারভেজ সহ অনুষদের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে আরাফাত ইসলাম খান সাগর তার এই বিজয়কে সকল শুভাকাঙ্ক্ষীকে উৎসর্গ করে বলেন, “আমি সব সময় আপনাদের পাশে আছি। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নিজের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাবো।”

অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদ পারভেজ প্রত্যাশা করেন, আরাফাত ইসলাম খান সাগর একদিন জাতীয় নেতা হবেন।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২

পবিপ্রবির ইএসডিএম ক্লাবের পক্ষ থেকে ছাত্রলীগ সভাপতি সাগরকে সংবর্ধনা

লিংক কপি হয়েছে!