● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
বিদ্যাপীঠ

ইবিতে জীববিজ্ঞান অনুষদের নতুন ডিন নিয়োগ

জাগো ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২২, ০৯:৫৬ পিএম
কপি হয়েছে!

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জীববিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহা. রেজওয়ানুল ইসলাম।

সোমবার (১৪ নভেম্বর) জীববিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে এই দায়িত্বগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জীববিজ্ঞান অনুষদের ডিন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মো: আব্দুস সামাদের মেয়াদ পূর্ণ হওয়া তদস্থলে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহা. রেজওয়ানুল ইসলাম কে স্থলাভিষিক্ত করা হয়।

দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে নবনিযুক্ত ডিনকে ফুল দিয়ে বরণ করা হয় এবং সদ্য বিদায়ী ডিনকে ক্রেস্ট প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভুইঁয়া, আইন বিভাগের অধ্যাপক ড. মো: সেলিম তোহা, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোহা: মেহের আলী, বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিটের সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেন প্রমুখ।

নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. মোহা. রেজওয়ানুল ইসলাম বলেন, আমার মিশন হবে ছাত্র-ছাত্রীদের জ্ঞান আহরণের জন্য গবেষণার মান বাড়ানো। কারণ গবেষণা ছাড়া জ্ঞান আহরণ করা যাবে নাহ। আর সেজন্য নিয়মিত কনফারেন্স, সেমিনার এবং সিম্পোজিয়াম করা এবং সেগুলো স্টোরেজ করে রাখা। পরবর্তী শিক্ষার্থীরা আসলে যেনো গবেষণা গুলো দেখতে পারে সেজন্য জার্নালে প্রকাশ করে রাখা। এই কাজগুলো যতটুকু সম্ভব আমি সম্পন্ন করার চেষ্টা করবো।

উল্লেখ্য, আগামী দুই বছরের জন্য এই দায়িত্ব পালন করবেন।