২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

পবিপ্রবিতে কর্মচারীদের মানববন্ধন, কর্মবিরতি ও কর্মসূচি ঘোষণা

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদের দাবি আদায়ের লক্ষ্যে বঙ্গবন্ধু কর্মচারী পরিষদ ৬দিনব্যাপী মানববন্ধন ও কর্ম বিরতি কর্মসূচি ঘোষণা দিয়েছে।
১৫নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় পবিপ্রবির প্রশাসনিক ভবনের সামনে মোঃ মজিবুর রহমান মৃধার সভাপতিত্বে আয়োজিত উক্ত মানববন্ধন ও কর্ম বিরতি কর্মসূচিতে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের আহ্বায়ক মোঃ আব্দুল বারেক হাওলাদার, সদস্য সচিব মোঃ শাহাদাত হোসেন পিয়াল, কর্মচারীদের পক্ষ থেকে মোঃ জসিম উদ্দিন খন্দকার, শহিদুল ইসলাম সরদার, আলমগীর হোসেন আলম, মোঃ শহিদ ও মোঃ মিলন প্রমুখ। এসময় বক্তাগণ তাদের ১৯দফা দাবি আদায়ের লক্ষ্যে অনড় অবস্থানে রয়েছে বলে উল্লেখ করেন। আগামী ১৬ নভেম্বর অবস্হান ধর্মঘট, ১৭ নভেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা, ২০নভেম্বর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা, ২৩নভেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্ম বিরতি এবং ২৮ নভেম্বর দাবি না মানা পর্যন্ত লাগাতার কর্ম বিরতি ও অনশন পালন করার কর্মসূচি ঘোষণা করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের ৩য় ও ৪র্থ শ্রেনীর কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২

পবিপ্রবিতে কর্মচারীদের মানববন্ধন, কর্মবিরতি ও কর্মসূচি ঘোষণা

লিংক কপি হয়েছে!