● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
বিদ্যাপীঠ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পবিপ্রবি ছাত্রলীগের শ্রদ্ধা

জাগো ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২২, ০৯:৫৮ পিএম
কপি হয়েছে!

মঙ্গলবার (২২ নভেম্বর) বিকাল ৪ টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ পবিপ্রবি শাখার সভাপতি আরাফাত ইসলাম খান সাগর এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেক। এছাড়াও কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগষ্ট শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

এ বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগের পবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেক বলেন, “শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আমাদের কার্যক্রম শুরু করেছি। জাতির পিতার আদর্শ ধারন করে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে এবং সামনের দিনগুলোতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পবিপ্রবি শাখা ছাত্রলীগ বদ্ধপরিকর বলেও জানান তিনি।”

বাংলাদেশ ছাত্রলীগের পবিপ্রবি শাখার সভাপতি আরাফাত ইসলাম খান সাগর বলেন, “জাতির পিতার সমাধীসৌধে শ্রদ্ধা নিবেদন করে আমাদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করলাম। আগামী নির্বাচনে আওয়ামীলীগ কে জয়ী করতে পবিপ্রবি ছাত্রলীগ সদা প্রস্তুত থাকব” বলে জানান তিনি।