২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

জিপিএ ৫ এ ছেলেদের চেয়ে এগিয়ে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের মেয়েরা

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৮ নভেম্বর ২০২২

সারাদেশের ন্যায় ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এই বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ২ শতাংশ আর জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা ১৫ হাজার ২১৬ জন।

সোমবার (২৮ নভেম্বর) ময়মনসিংহ শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. সামছুল ইসলাম স্বাক্ষরিত ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ময়মনসিংহ শিক্ষা বোর্ড থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৯ হাজার ৯৫২ পরীক্ষার্থী।

উত্তীর্ণদের মধ্যে বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৮ দশমিক ১৮ শতাংশ, মানবিক বিভাগে ৮৩ দশমিক ৩৫ এবং ব্যবসায় শিক্ষায় ৯০ দশমিক ৪৪ শতাংশ।

গত বছরের তুলনায় ময়মনসিংহ বোর্ডে এবার পাসের হার কমলেও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। ২০২১ সালে পাসের হার ছিল ৯৭ দশমিক ৯০ শতাংশ। এবার পাসের হার কমে দাঁড়িয়েছে ৮৯ দশমিক ২ শতাংশ। তবে এবার জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ২১৬ জন পরীক্ষার্থী যা গতবারের চেয়ে ৫ হাজার ৮৭৪ জন বেশি।

ময়মনসিংহ বোর্ডে  অন্যদিকে পাসের হারে ছেলেরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। পাসকৃত শিক্ষার্থীদের মধ্যে ছাত্রের সংখ্যা ৪৯ হাজার ৫৭৭ জন, পাসের হার ৮৯ দশমিক ০৯ শতাংশ। পাস করা ছাত্রীর সংখ্যা ৪৮ হাজার ৩০৫ জন ও তাদের পাসের হার ৮৮ দশমিক ৯৫ শতাংশ। অপরদিকে জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছাত্র সংখ্যা ৬ হাজার ৭৬৮ জন এবং ছাত্রীর সংখ্যা ৮ হাজার ৪৪৮ জন।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ২৮ নভেম্বর ২০২২

জিপিএ ৫ এ ছেলেদের চেয়ে এগিয়ে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের মেয়েরা

লিংক কপি হয়েছে!