২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৯১.২৮ শতাংশ

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৮ নভেম্বর ২০২২

চলতি বছর অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় কুমিল্লা বোর্ডে পাসের হার ৯১ দশমিক ২৮ শতাংশ। এ বছর জিপিএ- ৫ পেয়েছেন ১৯ হাজার ৯৯৮ জন শিক্ষার্থী।
সোমবার দুপুরে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জামান নাসের বাসসকে এ বিষয়টি নিশ্চিত করেছেন। জিপিএ -৫ প্রাপ্তদের মধ্যে মেয়ে শিক্ষার্থী ১২ হাজার ১২১ জন। আর ছেলে শিক্ষার্থী ৭ হাজার ৮৭৭ জন।
কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ছেলে শিক্ষার্থী পাস করেছেন ৮১ হাজার ৫২৮ জন। মেয়ে শিক্ষার্থী পাস করেছেন ১ লাখ ৮ হাজার ১৫১ জন। মোট পাস করা শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৮৯ হাজার ৬৭৯ জন। গত বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১৪ হাজার ৮৯৭ জন।
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, গত ১৫ সেপ্টেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। করোনা পরিস্থিতি ও বন্যার কারণে দীর্ঘদিন পর এবার অনুষ্ঠিত হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর সংক্ষিপ্ত সিলেবাসে সময় কমিয়ে ২ ঘণ্টায় পরীক্ষা নেয়া হয়েছিল।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ২৮ নভেম্বর ২০২২

কুমিল্লা বোর্ডে এসএসসিতে পাসের হার ৯১.২৮ শতাংশ

লিংক কপি হয়েছে!