২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ইবিতে নওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৩ ডিসেম্বর) দুপুরে ক্যাম্পাসের পেয়ারাতলায় এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। অনুষ্ঠানের শুরুতে নবীণ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেনেওয়া হয়।

নওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি সাব্বির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণিত বিভাগের অধ্যাপক ড. মো.আব্দুল আল মোহিত। আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তুহিন বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক অতীশ কুমার জোয়ারদার ও কমিউনিকেশন এন্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের প্রভাষক তন্ময় সাহা জয়।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আল মোহিত বলেন, ‘তোমাদের সকলের সহযোগিতায় নওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের সকলকে নিজেদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করতে হবে। যাতে আমরা সবক্ষেত্রে একে আপরকে সহযোগিতা করতে পারি।

আমাদের জেলার অনেকেই ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে অনেক ভালো জায়গায় রয়েছে। আশা করছি তোমরাও ভবিষ্যতে অনেক ভালো কিছু করবে। নওগাঁ জেলাকে দেশব্যাপী পরিচিত করে তুলবে।

পরে সংগঠনটির সদস্যদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২

ইবিতে নওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ

লিংক কপি হয়েছে!