২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ইবিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রগতিশীল শিক্ষকদের শ্রদ্ধা নিবেদন

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০২২

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের নবনির্বাচিত কমিটি।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে ফুলেল শুভেচছা জানান তারা।

এসময় শাপলা ফোরামের নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মামুনুর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমানের নেতৃত্বে উপস্থিত ছিলেন সহ-সভাপতি অধ্যাপক ড. শেলিনা নাসরীন, ড. এম. আনিছুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ ইব্রাহিম আব্দুল্লাহ।

কার্যনির্বাহী সদস্য অধ্যাপক ড. মিয়া মোঃ রাশিদুজ্জামান, অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আরফিন, ড. শাহেদ আহমেদ, অধ্যাপক ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, ড. মোঃ সাদেক আলী, জয়শ্রী সেন, অধ্যাপক ড. মোঃ রবিউল হোসেন, অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, ড. হোসাইন মোঃ ফারুকী ও অধ্যাপক ড. মোঃ আতিকুর রহমান উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ‘সংখ্যাগরিষ্ঠাতাকে বিবেচনায় না নিয়ে নির্বাচিত ১৫ জনের মধ্যে পদবিন্যাস করা হয়েছে। সকলের সহযোগিতায় সংগঠনকে ঐক্যবদ্ধ রেখে আদর্শিক কর্মকান্ড এগিয়ে নিতে চাই।’

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০২২

ইবিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রগতিশীল শিক্ষকদের শ্রদ্ধা নিবেদন

লিংক কপি হয়েছে!