● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
বিদ্যাপীঠ

মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর

জাগো ডেস্ক
প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২২, ০৮:২৪ পিএম
কপি হয়েছে!

দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুলে (১ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত) ২০২৩ শিক্ষাবর্ষে ভর্তির জন্য লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ার তারিখ পরির্বতন করা হয়েছে।
নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১২ ডিসেম্বর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের লটারি প্রক্রিয়া রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে দুপুর দুইটায় অনুষ্ঠিত হবে। অন্যদিকে ১৩ ডিসেম্বর বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় (মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায়) এর লটারি প্রক্রিয়া একই স্থানে বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে।
সোমবার (৫ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) উপ-পরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ আজিজ উদ্দিনের স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এই তথ্য জানা যায়।
এর আগে ১০ ডিসেম্বর সরকারি স্কুলের লটারি অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছিল মাউশি।
গত দুই শিক্ষাবর্ষের (২০২১ ও ২০২২) মতো একই পদ্ধতিতে এসব শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।
উল্লেখ্য, সারাদেশে দুই হাজার ৯৬১টি বেসরকারি স্কুলে আসন রয়েছে ৯ লাখ ৪০ হাজার ৮৭৬ টি। আর সরকারি ৪০৫টি স্কুলে আসন রয়েছে ৮০ হাজার ৯১টি।