● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
বিদ্যাপীঠ

বর্ণাঢ্য আয়োজনে রাবি চারুকলায় শীত আগমনী উৎসব অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২২, ০৪:২৬ পিএম
কপি হয়েছে!

বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদে প্রথমবারের মতো ‘শীত আগমনী উৎসব-১৪২৯’ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় কাঁথা সেলাইয়ের মাধ্যমে চারুকলা প্রাঙ্গণে আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন রাবি উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর।

চারুকলা অনুষদের সকল শিক্ষার্থী আয়োজিত এই উৎসবের উদ্বোধনীর পূর্বে আমন্ত্রিত অতিথিদের কলা পাতায় মোড়ানো পিঠার ডালা ও ফুল দিয়ে বরণ করে নেয় অনুষদের শিক্ষার্থীরা। অতিথি বরণ শেষে অনুষদের ২০২১-২২ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল ও চিরকুট দিয়ে বরণ করে নেওয়া হয়।

এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাবি উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর বলেন, শীত আমার কাছে উপভোগেরই বিষয় বলে মনে হয়। বছরের অধিকাংশ সময় আমরা গরমে পার করি। শীত অল্প সময়ের। শীতের মূল আকর্ষণ পিঠা। আমরা সারা বছর তাকিয়ে থাকি চারুকলার পিঠা উৎসবের দিকে। সেই পিঠা আমরা খাবো এবং চারুকলা শিক্ষার্থীদের পিঠা উৎসবের যে ভিন্ন আয়োজন তা উপভোগ করবো।

বিগত কয়েক বছর ধরে যে সকল কর্মকাণ্ডে চারুকলা কৃতিত্ব রেখে চলছে সেটা অব্যাহত আশাবাদ ব্যক্ত করেন। এসময় তিনি চারুকলা অনুষদকে এমন সাংস্কৃতিক আয়োজনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামাণিক বলেন, আমাদের বাংলাদেশে শীত অল্প সময়ের দুই থেকে তিন মাস থাকে। এই সময়টাকে সুন্দর করার জন্য আমরা তাকিয়ে থাকি, তাকে বরণ করি, উপভোগ করি। তবে শীত কিন্তু সবার আনন্দের নয়, যাদের ঘর নেই, কাপড় নেই তাদের জন্য কষ্টের। অন্যদিকে ঘর-কাপড় থাকা মানুষদের জন্য শীত আনন্দের। তবে এই আনন্দ আমাদের সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।

চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের অধ্যাপক এএইচএম তাহমিদুর রহমানের সঞ্চলনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন একই বিভাগের অধ্যাপক বিলকিস বেগম। এছাড়া সভায় সম্মানিত অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, ছাত্র উপদেষ্টা এম তারেক নূর, চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সভাপতি অধ্যাপক আবদুস সোবাহান এবং গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের সভাপতি টিএমএম নূরুল মোদ্দাসের চৌধুরী।