● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
বিদ্যাপীঠ

ইবির বঙ্গবন্ধু হল ডিবেটিং সোসাইটি’র নতুন কমিটি গঠন

জাগো ডেস্ক
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২২, ০৯:৩৩ পিএম
কপি হয়েছে!

ইসলামী বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ডিবেটিং সোসাইটি’র নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের স্নাতক ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ শাহজাহান আলী-কে সভাপতি এবং আরবী ভাষা ও সাহিত্য বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইব্রাহিম খলিল-কে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় মহান বিজয় দিবস উপলক্ষে আন্তঃব্লক বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠানে হল ডিবেটিং সোসাইটি’র সদ্য বিদায়ী সভাপতি মাসুম সরকারের আবেদনে ও মডারেটর অধ্যাপক ড. সুধাংশু কুমার বিশ্বাসের সুপারিশে হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আরফিন এ কমিটি অনুমোদন দেন।

নবগঠিত সভাপতি মোঃ শাহজাহান আলী ও সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের হাম্মাদুল বারি হাম্মাদ, যুগ্ম-সাধারণ অর্থনীতি বিভাগের ফুয়াদ হাসান, সাংগঠনিক সম্পাদক ব্যবস্থাপনা বিভাগের সাব্বির আহমেদ, দপ্তর সম্পাদক অর্থনীতি বিভাগের নাহিদ হাসান, অর্থ-সম্পাদক আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাইফুদ্দিন আল জুবায়ের, শিক্ষা ও প্রকাশনা সম্পাদক ল’ এন্ড ম্যানেজমেন্ট বিভাগের আহসান উল্লাহ চৌধুরী, সাহিত্য সম্পাদক সোলাইমান তালুকদার, বিতর্ক ও গবেষণা সম্পাদক (বাংলা) ভূগোল ও পরিবেশ বিভাগের আব্দুল্লাহ আল নোমান, বিতর্ক ও গবেষণা সম্পাদক (ইংরেজি) লোকপ্রশাসন বিভাগের মোঃ শাকিল মীর, তথ্য ও প্রচার সম্পাদক চারুকলা বিভাগের মোঃ নুর আলম। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন অর্থনীতি বিভাগের মোঃ খাইরুল ইসলাম, একই বিভাগের মোঃ কামরুল হাসান ও ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের মোঃ হাসান তারেক।