● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
বিদ্যাপীঠ

রাবির সাথে বাংলালিংকের সমঝোতা স্মারক স্বাক্ষর

জাগো ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২২, ১০:৩৭ পিএম
কপি হয়েছে!

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৮ ডিসেম্বর ২০২২:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাথে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড এক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। আজ রবিবার পূর্বাহ্নে শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ও বাংলালিংকের মানবসম্পদ বিভাগের প্রধান মঞ্জুলা মোরশেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই স্মারকে স্বাক্ষর করে তা বিনিময় করেন। এসময় অন্যদের মধ্যে উপ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবীর, রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালাম, প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, হিসাব পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক শেখ শামসুল আরেফিন, ক্যারিয়ার কাউন্সেলিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের সহকারী পরিচালক মো. এমরান হোসেন, অফিস অব দি ইন্টারন্যাশনাল আফেয়ার্সের সহকারী পরিচালক ড. শামস্ মুহা. গালিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় বাংলালিংক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য সেমিনার, প্রশিক্ষণ কর্মশালা, যৌথ গবেষণা, ইন্টার্নশিপ, মানবসম্পদ উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।