● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
বিদ্যাপীঠ

রাবি উপাচার্যের সাথে সুইডিস অধ্যাপকের সাক্ষাত

জাগো ডেস্ক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২২, ১০:০১ পিএম
কপি হয়েছে!

সুইডেনের সুইডিস ইউনিভার্সিটি অব এগ্রিকালচারাল সায়েন্সেস-এর শিক্ষক ড. ডেরেক লুন্ডবার্গ আজ সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে ড. লুন্ডবার্গ তাঁর গবেষণার বিষয়ে রাবি উপাচার্যকে অবহিত করেন এবং রাবির সাথে যৌথ গবেষণার সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। উপাচার্য সে বিষয়ে আগ্রহ প্রকাশ করলে আগামীতে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের আগ্রহ ব্যক্ত করেন।

এসময় অন্যদের মধ্যে রাবি অফিস অব দি ইন্টারন্যাশনাল এ্যাফেয়ার্সের সহকারী পরিচালক ড. শামস মুহা. গালিব ও সহকারী রেজিস্ট্রার আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

উপাচার্যের সাথে সাক্ষাতের পর ড. লুন্ডবার্গ প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগে এক সেমিনারে বক্তৃতা দেন।

উল্লেখ্য ড. লুন্ডবার্গ প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক তানজিমা ইয়াসমিনের আমন্ত্রণে রাবি সফর করছেন। তিনি উদ্ভিদ-অনুজীব আন্তঃসম্পর্ক বিষয়ে একজন খ্যাতনামা গবেষক। সাম্প্রতিক বছরগুলিতে নেচার, সায়েন্স, পিনাসসহ বিশ্বখ্যাত বিভিন্ন জার্নালে তাঁর গবেষণালব্ধ প্রবন্ধ প্রকাশিত হয়েছে।