● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
বিদ্যাপীঠ

রামেবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

জাগো ডেস্ক
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৩, ০৯:১২ পিএম
কপি হয়েছে!

আজ ১০ জানুয়ারি ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসটি যথাযথ মর্যাদায় পালন করছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়।

দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় রামেবির অস্থায়ী কার্যালয়ে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপাচার্যের পক্ষে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানান রামেবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ।

এ সময় বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা ও দোয়া- মোনাজাত করা হয়।

বক্তব্যে কোষাধ্যক্ষ প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ বলেন, পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাঙালি বিজয় অর্জনের পর স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফেরেন।৭৫ পরবর্তী দীর্ঘ সময় বাংলাদেশে এ দিবসটি পালন করা হয়নি।বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে জাতীয়ভাবে দেশব্যাপী এ দিনটি পালন করা হয়।

রামেবির রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহা: আনোয়ারুল কাদেরর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রামেবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা মো: আনোয়ার হাবিব, কলেজ পরিদর্শক অধ্যাপক ডা. মোহাম্মদ মোসাদ্দেক হোসেন, ডা. মো: জাকির হোসেন খোন্দকার, পরিচালক (অ.হি.), পরিচালক (প.উ.) ইঞ্জিনিয়ার মো: সিরাজুম মুনিরসহ রামেবির সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।