২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

অগ্নিকালের মহাপুরুষ বঙ্গবন্ধু শোকাঞ্জলি সম্মাননা পেলেন তুলতুল

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৩১ আগস্ট ২০২২
সম্প্রতি লেখালেখিতে অবদানের জন্য তরুণ লেখক শাম্মী তুলতুল পেয়েছেন অগ্নিকালের মহাপুরুষ বঙ্গবন্ধু শোকাঞ্জলি সম্মাননা।
জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার খালেক মিলনায়তনে ‘অগ্নিকালের মহাপুরুষ’ স্মরণিকার মোড়ক উন্মোচন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি ও শোক সঙ্গীত ও আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে বঙ্গবন্ধু একাডেমি।
সাংবাদিক দিদার আশরাফীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক চসিক মেয়র আ জ ম নাসির উদ্দিন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে আলোচনা করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম। অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা সফর আলী, কাউন্সিলর রেখা আলম চৌধুরী সহ উপস্থিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথি “অগ্নিকালের মহাপুরুষ” স্মরণিকার মোড়ক উন্মোচন করেন যাতে স্থান পেয়েছে শাম্মী তুলতুলের লেখা “ফুলের সৌরভে বঙ্গবন্ধু” শিরোনামে একটি কবিতা।
সম্মাননা প্রাপ্তির প্রসঙ্গে তুলতুল জানান, বঙ্গবন্ধুকে নিয়ে আমি আগেও অনেক লেখালেখি করেছি, এখনো করছি। এ সম্মাননা প্রাপ্তিতে আমি আপ্লুত। তারচেয়ে বড় কথা নিজের জন্মস্থান চট্টগ্রামে এমন মূল্যায়ন আনন্দ দ্বিগুণ করে দেয়। তিনি আরও বলেন, প্রতিটি প্রজন্মের উচিৎ বঙ্গবন্ধুকে জানা। তাঁকে নিয়ে লেখালেখিতে যা উঠে আসবে তা পরবর্তী প্রজন্ম জানতে পারবে।
/শুভ্র/

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ৩১ আগস্ট ২০২২

অগ্নিকালের মহাপুরুষ বঙ্গবন্ধু শোকাঞ্জলি সম্মাননা পেলেন তুলতুল

লিংক কপি হয়েছে!