২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

তরুণ কথাসাহিত্যিক শাম্মী তুলতুলের জন্মদিন আজ

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৩০ মে ২০২৬

আজ ৩০ মে, দেশের জনপ্রিয় তরুণ কথাসাহিত্যিক শাম্মী তুলতুলের জন্মদিন। গল্প, উপন্যাস ও কবিতার মাধ্যমে সমাজের নানা অসংগতি তুলে ধরে ইতোমধ্যে তিনি সাহিত্য অঙ্গনে ব্যাপক পাঠকপ্রিয়তা অর্জন করেছেন।

একটি সম্ভ্রান্ত মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিবারে জন্ম নেওয়া শাম্মী তুলতুল একাধারে লেখক, কবি ও শিশুসাহিত্যিক। সাহিত্যচর্চার পাশাপাশি তিনি রেডিও অনুষ্ঠান পরিচালক, সংবাদ পাঠিকা, ভয়েস প্রেজেন্টার এবং দাবা খেলোয়াড় হিসেবেও পরিচিত। দেশের শীর্ষস্থানীয় প্রায় সব দৈনিক পত্রিকা ও ম্যাগাজিনে ছোটবেলা থেকেই নিয়মিত লিখছেন তিনি। এর বাইরে পশ্চিমবঙ্গ এবং জার্মানি, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও প্যারিসের বিভিন্ন বাংলা গণমাধ্যমেও তার লেখা নিয়মিত প্রকাশিত হচ্ছে।

জন্মদিন উদযাপন প্রসঙ্গে শাম্মী তুলতুল জানান, বাইরের কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ঘরোয়াভাবে দিনটি পালন করেন। এ দিনে তার রন্ধনশিল্পী বোন তানজিন বিশেষ রান্নার আয়োজন করে তাকে চমকে দেন।

তবে দিনটি তার কাছে একই সঙ্গে আনন্দ ও শোকের। ২০১৭ সালের ৩০ মে তার নানির মৃত্যু হয়। পাশাপাশি প্রয়াত বাবার শূন্যতাও তাকে এই দিনে আবেগাপ্লুত করে।

জন্মদিন উপলক্ষে দেশবাসী ও পাঠকদের কাছে দোয়া চেয়ে এই কথাসাহিত্যিক বলেন, “পিতা-মাতার দোয়া এবং পাঠকদের ভালোবাসাতেই আমি আজকের অবস্থানে আসতে পেরেছি। আগামীতে আরও ভালো ও মানসম্মত কাজ উপহার দিতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।”

শুভ্র/

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ৩০ মে ২০২৬

তরুণ কথাসাহিত্যিক শাম্মী তুলতুলের জন্মদিন আজ

লিংক কপি হয়েছে!