২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ইউমেন এন্ড ই- কমার্স এন্ট্রোপ্রেনিউরস মিট -আপ-২০২২ অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২

আজ ১৫ সেপ্টেম্বর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়া সকালে ১ম পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু এমপি। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ  জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, ময়মনসিংহ পুলিশ সুপার মাসুম আহাম্মদ  ভূঞা পিপিএমসহ প্রমুখ। Women & e-Commerce Trust (WE) এর ময়মনসিংহ বিভাগীয় Meet Up অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র  মোঃ ইকরামুল হক টিটু। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব এ কে এম আফজালুর রহমান বাবু, বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, উইমেন এন্ড ই-কমার্স (উই) এর সভাপতি নাসিমা আক্তার নিশা, উই এর উপদেষ্টা  কবির সাকিব, হাইপারটেক সলিউশনস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ শফিউল আলম, ময়মনসিংহ উদ্যোক্তা উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী সৈয়দা সেলিনা আজাদ।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ময়মনসিংহ উইমেন্স চেম্বার অফ কমার্সের সভাপতি লুসি আক্তারী মহল।
উক্ত অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে আগত নারী উদ্যোক্তারা অংশ গ্রহণ করেন।
অত্যন্ত সুন্দরভাবে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে ময়মনসিংহের কৃতি সন্তান জননেতা আফজালুর রহমান বাবু নারী উদ্যোক্তাদের সাম্প্রতিক সময়ের অর্জিত সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। নারীদের কর্মসংস্থান বৃদ্ধির জন্য বর্তমান সরকারের গৃহীত নানা উদ্যোগ সম্পর্কে অবহিত করেন। বর্তমান বৈশ্বিক আর্থসামাজিক প্রেক্ষাপটে অনলাইন এবং অফলাইনে ব্যাবসা বানিজ্যে ব্যপকভাবে নারীদের অংশ গ্রহণ নিঃসন্দেহে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।
অনুষ্ঠানটির শেষ পর্যায়ে সফল নারী উদ্যোক্তারা মঞ্চে উপবিষ্ট অতিথিদের হাত থেকে “লাখপতি” ক্রেস্ট গ্রহণ করেন।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২

ইউমেন এন্ড ই- কমার্স এন্ট্রোপ্রেনিউরস মিট -আপ-২০২২ অনুষ্ঠিত

লিংক কপি হয়েছে!