● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
ক্যানভাস

ময়মনসিংহে সারাদিন ব‍্যাপী ম্যাক শীত আগমনী মেলা অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২২, ১২:৪০ এএম
কপি হয়েছে!

ময়মনসিংহে অনুষ্ঠিত হয়ে গেল ময়মনসিংহ ই-কমার্স কার্ট (ম্যাক) শীত আগমনী মেলা। শুক্রবার (১৮ নভেম্বর) সকালে শহরের জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ ই-কমার্স কার্টের প্রতিষ্ঠাতা সাদিয়া আফরিন লুনা।

মেলা শেষে ময়মনসিংহ ই-কমার্স কার্টের প্রতিষ্ঠাতা সাদিয়া আফরিন লুনা বলেন, “ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর সহযোগিতায় এই পণ্য প্রদর্শনী আয়োজন করতে পেরে আমি গর্বিত। ক্রেতাদের উপচেপড়া ভীড় ও সন্তুষ্টি আর উদ্যোক্তাদের হাসিমাখা মুখগুলো আমার এই আয়োজনের স্বার্থকতা”।

তিনি বলেন, সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত পণ্য প্রদর্শনী চলেছে। ৪৭ টি স্টলে ৬৫ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেছিলো। পোশাক, খাবার, কসমেটিকস, অর্নামেন্টস, ফল, ঘর সাজানোর জিনিসপত্র, খেলনা এবং নিত্য ব্যবহার্য পণ্যসামগ্রী। বিক্রেতারা মূলত ঘরোয়া উদ্যোক্তা। এ মেলায় প্রায় ১৫ লক্ষ টাকার বিক্রয় ও অর্ডার হয়েছে বলেও জানান তিনি।