● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
সাহিত্য

গল্পকার ইমরান ইমনের জন্মদিন আজ

জাগো ডেস্ক
প্রকাশ: ১ জুলাই ২০২২, ০৯:৫১ এএম
কপি হয়েছে!

ইমরান হোসেন ইমন। নিজেকে তিনি পরিচয় দেন, ‘আমি এবং আমাদের গল্প— কথক’ হিসেবে। নিজের মত করে লেখেন জীবনের গল্প। পড়াশোনা করছেন ঐতিহ্যবাহী সিলেট মুরারিচাঁদ (এমসি) কলেজে বাংলা বিভাগে। গল্প, কবিতা লেখালেখি করেন দীর্ঘদিন। যুক্ত আছেন নানা সামাজিক, সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে।

স্বেচ্ছাসেবী সংগঠন ইচ্ছাশক্তি, এপিডেট ফোরাম, এমসি কলেজের অন্যতম সাংস্কৃতিক সংগঠন মোহনা সাংস্কৃতিক সংগঠনে বিভিন্ন সময়ে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।

সম্প্রতি বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের জন্য প্রস্তুতকালে

সাহিত্য অঙ্গনে লেখালেখির হাতেখড়ি ষষ্ঠ শ্রেণির ছাত্রাবস্থায়। স্থানীয় পত্রিকা দৈনিক সিলেটের ডাক-এ লেখা ছাপার মাধ্যমে সাহিত্য জগতে প্রবেশ। সিলেট থেকে প্রকাশিত সাহিত্যের ছোটকাগজ ‘পিঁপড়া’র ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে কাজ করছেন তিনি। বর্তমানে স্থানীয় ও জাতীয় পত্রিকায় ছোটগল্প লিখছেন নিয়মিত। তার প্রকাশিত দুটি বই ‘এই তো তুমি এলে’ এবং ‘বসন্তকথা’।

ইমরান ইমন ১৯৯৭ সালের ১ জুলাই হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার চরগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা মো. মাহফুজ হোসেন, মা রেহানা আক্তার। চার ভাইবোনের মধ্যে বড় তিনি। জন্মদিনে জাগো বুলেটিন পরিবার তাকে জানাচ্ছে অনেক অনেক শুভেচ্ছা।