শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জাতীয়

বন্যায় সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন

জাগো ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২২, ০৬:৩৫ পিএম
কপি হয়েছে!

বিমানবন্দরের পর এবার সিলেটের রেলস্টেশনও বন্ধ ঘোষণা করা হয়েছে। সারা দেশের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সিলেটের রেল যোগাযোগ।
আজ শনিবার বেলা দেড়টার দিকে এ ঘোষণা দেয়া হয়। সিলেট রেল স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম বাসসকে জানান, রেলস্টেশনে পানি উঠে যাওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ আপাতত বন্ধ রাখা হয়েছে। তবে, মৌলভীবাজারের কুলাউড়া বা সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও স্টেশন পর্যন্ত রেল যোগাযোগ সচল রাখা যায় কি না- এ বিষয়ে আলোচনা চলছে। এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের বিমান চলাচল শুক্রবার বিকেলে বন্ধ ঘোষণা করা হয়।
এর আগে বুধবার থেকে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। বৃহস্পতিবার তা ভয়াবহ রূপ নেয়। এ দিন বিকেল থেকে দ্রুত বাড়তে শুরু করে পানি। এতে সিলেট নগরের বেশির ভাগ এলাকা তলিয়ে গেছে।