● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জনপদ

দীর্ঘ ১৬ বছর পর ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কমিটি

জাগো ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২২, ১১:৪৫ পিএম
কপি হয়েছে!

দীর্ঘ ১৬ বছর পর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২২ জুলাই) বিকেলে ত্রি-বার্ষিক সম্মেলন শেষে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং ময়মনসিংহ-(৮) ঈশ্বরগঞ্জ আসেনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তারকে সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম হাসেম উদ্দীনের ছেলে ছাফির উদ্দীন আহমেদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে শুক্রবার রাতে ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠে সম্মেলন শেষে অতিথিরা ময়মনসিংহ সার্কিট হাউসে গিয়ে কমিটির নাম ঘোষণা করেন।

এছাড়াও নতুন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হচ্ছেন- সহ-সভাপতি হাজী রফিকুল ইসলাম বুলবুল, জয়নাল আবেদীন, ভি.পি রফিকুল ইসলাম, এডভোকেট হাবিবুর রহমান মিলন, উৎপল কুমার সরকার, যুগ্ম সাধারণ সাম্পাদক মাহমুদুল হাসান সুমন, হারুন অর রশিদ, আবু বক্কর সিদ্দিক দুলাল ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, মাসুদ হাসান তূর্ণ, এডভোকেট এমদাদ হোসেন, দপ্তর সম্পাদক সাফায়েত হোসেন ভূঁইয়া, সহ-দপ্তর সম্পাদক প্রভাষক রুহুল আমিন রুহুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক পলাশ গুণ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম।

এর আগে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. জহিরুল হক খোকা সম্মেলনের উদ্বোধন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক বাবু অসীম কুমার উকিল এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য মারুফা আক্তার পপি, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য মি. রেমন্ড আরেং, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তার প্রমুখ।