বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮ তম জন্মদিন উপলক্ষে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের উদ্যোগে আলোচনা – দোয়া এবং এতিমখানার শিশু ও হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ।
আজ ২১ নভেম্বর সোমবার দুপুরে ময়মনসিংহ নগরীর গঙ্গা দাস গুহ রোডের প্রয়াত এ কে এম মোশাররফ হোসেন এর বাসার সামনে এই শীত বস্ত্র বিতরণ করা হয় ।
আলোচনা ও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স । এছাড়া শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের পূর্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম শফিক, দক্ষিন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন বাবলু, যুগ্ম আহবায়ক শেখ আমজাদ আলী, এডভোকেট হান্নান প্রমূখ ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রূকনোজ্জামান রোকন এর সভাপতিতত্বে এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট দিদারুল হক রাজু, সিনিয়র সহ-সভাপতি রিয়াজুল কবির মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তানভির শাহ্ সহ এ সময় অন্যান্য নেতাকর্মী গণ উপস্থিত ছিলেন।
