ময়মনসিংহে আজ রবিবার বিকেলে,পঞ্চগড়ে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচী গণ-মিছিল চলাকালে পুলিশের গুলিতে নিহত থানা বিএনপির সাবেক স্বাস্থ্য-বিষয়ক সম্পাদক আবদুর রশীদ আরেফিনের গায়েবানা জানাজা নামাজ ময়মনসিংহ নতুন বাজার দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে। পড়ে দোয়া মাহফিল ও শোক র্যালি নগরের সড়ক প্রদক্ষিণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক একে এম এনায়েত উল্লাহ কালাম, মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আবু ওয়াব আকন্দ,এম এ হান্নান, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার,ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুবুল আলম, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কামরুজ্জামান লিটন,এড.নুরুল হক ও হাফেজ আজিজুল হকসহ জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাদ আসর এই গায়েবানা জানাজার নামাজের আয়োজন করে ময়মনসিংহ মহা নগর ও উত্তর/দক্ষিণ জেলা বিএনপি।
