২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের উদ্যোগে ছাত্রলীগের  ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০২৩

 

৪ জানুয়ারী বিকেলে ময়মনসিংহ নগরীর টাউন হল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশের আয়োজন করে এবং বিভিন্ন কর্মসূচি পালন করেছে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ।
ছাত্র সমাবেশে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু। ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ শাখার আহবায়ক নওশেল আহমেদ অনির সভাপতিত্বে এবং মহানগর শাখার যুগ্ন আহবায়ক তাফসির আলম রাহাত এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল,ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত-উর রহমান শান্ত। এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মহানগর ছাত্রলীগ শাখার অন্যান্য নেতৃবৃন্দ ও সকল সদস্যবৃন্দ সহ প্রমূখ। উল্লেখ্য যে বিভিন্ন কর্মসূচিতে ছিল দিনের শুরুতেই পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,ছাত্র সমাবেশ, সাবেক ছাত্রলীগ নেতাদের সম্মাননা স্মারক প্রদান,কেক কাটা, অসহায়দের মাঝে কম্বল বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০২৩

ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের উদ্যোগে ছাত্রলীগের  ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

লিংক কপি হয়েছে!