বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা করেছে ময়মনসিংহ জেলা ছাত্রলীগ।আজ শনিবার (০৭ জানুয়ারি) বিকালে এ শোভাযাত্রার আয়োজন করে ময়মনসিংহ জেলা ছাত্রলীগ। পরে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আল আমিনের নেতৃত্বে এ শোভাযাত্রার আয়োজন করা হয়। বিশাল এ শোভাযাত্রাটি শহরের কৃষ্ণচূড়া চত্বর থেকে শুরু হয়ে গাঙ্গিনাপাড় ট্রাফিক হয়ে নগীর বিভিন্ন স্থান দিয়ে এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়াম সামনে টাউন হল চত্বরে গিয়ে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের আনন্দ শোভাযাত্রায় শেষ করে।
শোভাযাত্রায় বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ, জাতীয় বিভিন্ন নেতৃবৃন্দ ও দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্লেকার্ড নিয়ে বিভিন্ন স্লোগানে স্লোগানে পুরো শহর মুখরিত করে ছাত্রলীগের নেতৃবৃন্দ।।
আনন্দ শোভাযাত্রা শেষে দেশের বিভিন্ন সংকটে ছাত্র লীগের অবদান তুলে ধরে নেতারা বক্তব্য দেন সকল উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক এবং কলেজ ইউনিটে সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দরা । এসময় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
