শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জাতীয়

রাষ্টনায়ক শেখ হাসিনা’কে হত্যার হুমকির প্রতিবাদে জেলা যুবলীগের বিক্ষোভ মিছিল

জাগো ডেস্ক
প্রকাশ: ৪ জুন ২০২২, ০৯:৩০ পিএম
কপি হয়েছে!

রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার হুমকির প্রতিবাদে ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে শনিবার দুপুরে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ নগরের স্থানীয় সিকে ঘোষ রোডস্থ ছায়াবাণী সিনেমা হলের সামনে থেকে জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক এডভোকেট আজহারুল ইসলাম নেতৃত্বে  মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে স্টেশন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আখেরুল ইমাম সোহাগ,এডভোকেট তপন দে, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান শাহিন,জেলা যুবলীগের সদস্য মোঃ জসিম উদ্দিন,আওয়ামী লীগ নেতা ও সিরতা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু সাঈদ ও জেলা যুবলীগ নেতা আসাদুজ্জামান রুমেল,কোতোয়ালী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শাহজাহান সরকারম,মৎস্যজীবী লীগের আহবায়ক আমিনুল ইসলাম খোকন,মহানগর আওয়ামী লীগের সদস্য সঞ্জীব সরকার, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক পবিত্র রঞ্জন উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা হক কলি, ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক সব্যসাচী, যুবলীগ নেতা সাগর চৌধুরী ও ময়মনসিংহ সদরে সকল ইউনিয়ন যুবলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মীরা।