শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জাতীয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ময়মনসিংহে জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

জাগো ডেস্ক
প্রকাশ: ৪ জুন ২০২২, ১১:১১ পিএম
কপি হয়েছে!

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে শনিবার বিকাল চার টায় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় দলীয় নেতাকর্মীরা ময়মনসিংহ মহাবিদ্যালয়ে জমায়েত হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা ও সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের অবর্তমানে যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুসে ও শওকত জাহান মুকুলের তত্ত্বাবধানে মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কৃষ্ণ চুড়া চত্বরে এসে মিছিলটি এসে শেষ করে। মিছিল পরবর্তী সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকার সভাপতিত্বে ও বক্তব্য রাখেন দলীয় নেতাকর্মীরা।

এছাড়া্ও সমাবেশে আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, আওয়ামী দলীয় চেয়ারম্যান এবং মুক্তিযোদ্ধাগন উপস্থিত ছিলেন। এর আগে সকালে পৃথকভাবে যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে।