শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জাতীয়

সীতাকুণ্ডের আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৭

জাগো ডেস্ক
প্রকাশ: ৫ জুন ২০২২, ০৩:১৭ এএম
কপি হয়েছে!

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগার পর ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দেড় শতাধিক।

শনিবার (৪ জুন) দিবাগত রাত ২টার পরে চট্টগ্রাম সিভিল সার্জন সূত্রে এ তথ্য জানা যায়।

রাত ২টা ১০ মিনিটে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী একটি গণমাধ্যমকে বলেন, হিসাব করে দেখেছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত দেড় শতাধিক আহতকে ভর্তি করানো হয়েছে। ৭ জন মারা গেছেন। বেশিরভাগই ধোঁয়ায় আহত, হালকা পোড়াও আছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতরও অনেকে আছেন। তাদেরও চিকিৎসা চলছে।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের কর্মীদের জন্য চট্টগ্রাম সিএমএইচের বার্ন ইউনিট প্রস্তুত রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তাদের এখানে সমস্যা হলে সেখানে পাঠানো হবে। বিভাগীয় কমিশনার এখানে আছেন। তিনি পরিস্থিতি দেখছেন। আমরাও সার্বক্ষণিকভাবে তদারকি করছি।