শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জাতীয়

৪১০ যাত্রী নিয়ে ছাড়ল বিমানের প্রথম হজ ফ্লাইট

জাগো ডেস্ক
প্রকাশ: ৫ জুন ২০২২, ১১:৩৮ এএম
কপি হয়েছে!

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ৪১০ জন যাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট বিজি-৩০০১। রোববার (৫ জুন) সকালে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। ফ্লাইটটির জেদ্দার স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে গন্তব্যে পৌঁছার কথা রয়েছে।

বিমান সুত্রে জানা গেছে, ‘রোড টু মক্কা’ইনিশিয়েটিভ গ্রহণের মাধ্যমে হজ ব্যবস্থাপনাকে সহজ ও প্রযুক্তিনির্ভর করা হয়েছে। হজযাত্রীদের জন্য ডেডিকেটেড বিমান সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে।

বিমান বলছে, হজের আগে ৬৫টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করা হবে। এর মধ্যে জেদ্দা রুটে ৫১টি ও মদিনা রুটে ১৪টি,  ফ্লাইট পরিচালিত হবে। যার মধ্যে— চট্টগ্রাম-জেদ্দা রুটে ৯টি, চট্টগ্রাম-মদিনা রুটে ২টি এবং সিলেট-জেদ্দা রুটে ২টি ফ্লাইট পরিচালিত হবে। এছাড়া হজ পরবর্তীতে ৬৫টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালিত হবে। জেদ্দা থেকে ৫১টি ও মদিনা থেকে ১৪টি।

করোনার কারনে দুই বছর পর এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনে সৌদি আরব যাবেন। এর মধ্যে ৫০ শতাংশ যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৮ হাজার ৭৯৩ জন হজযাত্রী পরিবহন করবে।