শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জাতীয়

জ্ঞান ও শিক্ষার সংরক্ষণাগার হচ্ছে লাইব্রেরি : সংস্কৃতি প্রতিমন্ত্রী

জাগো ডেস্ক
প্রকাশ: ৬ জুন ২০২২, ০৬:৪৩ পিএম
কপি হয়েছে!

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, সভ্যতার পরিক্রমায় মানুষের চর্চিত চিন্তা-চেতনা, জ্ঞান-বিজ্ঞান, মনন, দর্শন গ্রন্থিত থাকে বইয়ের অক্ষরের মধ্যে। তাই জ্ঞান ও শিক্ষার সংরক্ষণাগার হচ্ছে লাইব্রেরি। জ্ঞানের আধার হিসাবে লাইব্রেরি হচ্ছে একটি জাতির সঠিক আলোর দিশারী।

প্রতিমন্ত্রী আজ বিকালে রাজধানীর বিএসএল ভবনস্থ গণগ্রন্থাগার অধিদপ্তরের অস্থায়ী কার্যালয়ে গণগ্রন্থাগার অধিদপ্তর আয়োজিত ‘প্রযুক্তির উন্নয়ন এবং আমাদের পাঠাগার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, লাইব্রেরিগুলোকে মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়া ও জনপ্রিয় করার উদ্যোগ নেয়া হয়েছে। দেশব্যাপী লাইব্রেরিগুলোর ডিজিটালাইজেশনের প্রক্রিয়া সেই উদ্যোগেরই অংশ। কে এম খালিদ বলেন, আমাদের লাইব্রেরিগুলোতে চাকরি প্রত্যাশীদের ভিড় বেশি, প্রকৃত জ্ঞান আহরণকারীদের সংখ্যা তুলনামূলকভাবে কম। লাইব্রেরি যাতে জ্ঞান-বিজ্ঞান চর্চার একটি আদর্শ কেন্দ্র হয়ে ওঠে সে পদক্ষেপ নেয়া হচ্ছে।

গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবুবকর সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মনসুর। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নেত্রকোণা সরকারি কলেজের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আফজালুর রহমান ভুঞা। আলোচনা করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাবিহা পারভীন এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক কামাল হোসেন। স্বাগত বক্তৃতা করেন গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক মোছা: মরিয়ম বেগম।