শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জাতীয়

বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য ২৮ হাজার ৭৮১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

জাগো ডেস্ক
প্রকাশ: ৯ জুন ২০২২, ০৭:৩৯ পিএম
কপি হয়েছে!

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২২-২৩ অর্থবছরের বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য মোট ২৮ হাজার ৭৮১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন।
এর মধ্যে জননিরাপত্তা বিভাগের জন্য ২৪ হাজার ৫৯৪ কোটি এবং সুরক্ষা সেবা বিভাগের জন্য ৪ হাজার ১শ’ ৮৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রয়েছে।
অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জন্য ২৪ হাজার ৫৯৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেন। ২০২১-২২ অর্থবছরের সংশোধিত বাজেটে জননিরাপত্তা বিভাগের জন্য ২৩ হাজার ২৬১ কোটি টাকা বাজেট বরাদ্দ ছিলো।
এদিকে ২০২২-২৩ অর্থবছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের জন্য ৪ হাজার ১৮৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ২০২১-২২ অর্থ বছরে সংশোধিত বাজেটে ৩ হাজার ৬৬৯ কোটি টাকা বরাদ্দ ছিল।