২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

কুমিল্লার মুরাদনগরে ভ্রাম্যমান আদালতের ৩টি ড্রেজার মেশিন জব্দ, ৭টি ধ্বংস

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ জুন ২০২২

কুমিল্লার মুরাদনগর উপজেলায় বিভিন্ন স্থানে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলনের অভিযোগে ৩টি ড্রেজার মেশিন জব্দ ও ১০টি মেশিন ধংসসহ ১০ হাজার ফুট পাইপ ধংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দিনব্যাপী উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়ন ও বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের বেশ কয়েকটি এলাকায় ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভেষেক দাস ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হুদা।

জানা যায়, উপজেলার শ্রীকাইল ও বাঙ্গরা পশ্চিম ইউনিয়নে বিভিন্ন গ্রামের বিলে প্রথমে সামান্য একটু জমি ক্রয় করে। পরে সেই কৃষি জমি থেকে অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করার ফলে আশ-পাশের জমি ভেঙ্গে পরলে প্রভাব খাটিয়ে নাম মাত্র মূল্য দিয়ে নিরিহ কৃষকের কাছ থেকে হাতিয়ে নেয় জমি। এমন অভিযোগের ভিত্তিতে কুমিল্লা জেলা প্রশাসকের নির্দ্দেশে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও এসিল্যান্ড ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকতা অভেষেক দাস বলেন, মুরাদনগরের স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ মহোদয় ও কুমিল্লা জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় উপজেলার সকল ইউনিয়নে নিয়মিত অবৈধ ড্রেজারের উপরে অভিযান চলছে। যতক্ষণ পর্যন্ত পুরো উপজেলায় একটি ড্রেজারও চালু থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ১২ জুন ২০২২

কুমিল্লার মুরাদনগরে ভ্রাম্যমান আদালতের ৩টি ড্রেজার মেশিন জব্দ, ৭টি ধ্বংস

লিংক কপি হয়েছে!