শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ সমাবেশ

জাগো ডেস্ক
প্রকাশ: ১২ জুন ২০২২, ০৬:১৭ পিএম
কপি হয়েছে!

মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতে বিজেপি নেতার কটূক্তির প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গওহরডাঙ্গা মাদ্রাসার উদ্যোগে এই কর্মসূচী পালন করা হয়। রোববার সকালে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে ৩ ঘন্টা ধরে চলা এ কর্মসূচিতে সহ¯্রাধিক মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেন। সাধারণ মুসল্লিরাও এতে যোগ দেন। জেলার বিভিন্ন স্থান থেকে সহ¯্রাধিক মুসল্লি মিছিল সহকারে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচীতে অংশ নেন। প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
কটূক্তির প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে মাওলানা উসামা আমিন সভাপতিত্ব করেন। এতে মাওলানা ফরিদ আহম্মেদ, মাওলানা জিন্নাত আলি, মুফতি মো: মঈন উদ্দিন, মুফতি হাফিজুর রহমান, মুফতি নুরুল ইসলাম, মুফতি মহিবুল ইসলাম, মাওলানা গাউসুর রহমানসহ অন্তত ৪০ জন মুসল্লি বক্তব্য রাখেন।