শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

রুহিয়ায় প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনার সফলতা কামনায় র‍্যালি অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ১২ জুন ২০২২, ০৯:০২ পিএম
কপি হয়েছে!

ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়ায়’প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২’ ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত সারাদেশে জনশুমারি ও গৃহগণনা ২০২২ সফল হওয়ার লক্ষ্যে এক র‍্যালি অনুষ্ঠিত হয়।

রবিবার (১২জুন) বিকেলে রুহিয়া ডিগ্রি কলেজ থেকে আইটি অফিসার, জোনাল অফিসার ইউনিয়নের সকল সুপারভাইজার ও গণনাকারীদের নিয়ে র‍্যালি বের করে রুহিয়া প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রুহিয়া চৌরাস্তায় এই র‍্যালি শেষ করেন।

উক্ত র‍্যালি কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য দেন, ১ নং রুহিয়া ও ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের আইটি অফিসার হায়দার আলী জোনাল অফিসার ফারুক হোসেন এছাড়াও উপস্থিত ছিলেন সকল ইউনিয়নের সুপারভাইজার,গণনাকারী সহ অনন্যরা।

এই সময় জোনাল অফিসার ফারুক হোসেন সকল জনসাধারণের উদ্দেশ্য বলেন, প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ সফল হওয়ার লক্ষ্যে সকল জনসাধারণ যেন সঠিকভাবে জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর গণনা কর্মীদের তথ্য দিয়ে সহযোগিতা করেন।