শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

বগুড়ায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

জাগো ডেস্ক
প্রকাশ: ১৩ জুন ২০২২, ০৪:৩১ পিএম
কপি হয়েছে!

জেলার নন্দীগ্রামে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও ৩ জন আহত হয়েছে।
সোমবার বেলা ১২টার দিকে নন্দীগ্রাম পৌর এলাকার ওমরপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নন্দীগ্রামের কুস্তা  গ্রামের মৃত জসীম উদ্দীনের ছেলে আব্দুল খালেক (৬৫) এবং নাটোরের সিংড়ার কাসুপিয়া গ্রামের আজিমউদ্দীনের ছেলে মো. বাবলু মিয়া (৫০)।
নন্দীগ্রাম থানার এস আই তারিকুল ইসলাম জানান, রণবাঘা থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিক্সা নদীগ্রামের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ওমরপুর বাসস্ট্যান্ডে নাটোরগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান এবং গুরুতর আহত হন আরও ৩ যাত্রী। তাদেরকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনায় নিহতদের মরদেহ নন্দীগ্রাম থানায়আছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রীয়া চলছে বলে জানান নন্দীগ্রাম পুলিশ ফাঁড়ির এস আই শহিদুর রহমান। তিনি জানান, ট্রাক ও সিএনজিচালিত অটোরিক্সা পুলিশের হেফাজতে রয়েছে। ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।