শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

প্রধামন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে কুড়িগ্রামে প্রশিক্ষণ কর্মশালা

জাগো ডেস্ক
প্রকাশ: ১৩ জুন ২০২২, ০৬:৩৯ পিএম
কপি হয়েছে!

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে জেলা সদর উপজেলা পরিষদের উদ্যোগে সোমবার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমান উদ্দিন মঞ্জু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় মূল আলোচনা করেন- সদর উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন উপজেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান, উপজেলা কৃষি অফিসার জাকির হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার হাবিবুর রহমান ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আব্দুল কাদের ও প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ।
কর্মশালায় বক্তারা বলেন, ২০৪১ সালে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর  ১০টি উদ্ভাবনী উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ, ডিজিটাল বাংলাদেশ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও আশ্রায়ণ প্রকল্পের মতো উদ্যোগ বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে।
কর্মশালায় অংশগ্রহণকারীরা প্রধানমন্ত্রীর এসব উদ্যোগের সফল বাস্তবায়নের জন্য বেশ কিছু সুপারিশমালা পেশ করেন।
কর্মশালায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার অর্ধশত ব্যক্তি অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন।