শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

মোহাম্মদ নাসিমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সলঙ্গায় আলোচনা সভা

জাগো ডেস্ক
প্রকাশ: ১৩ জুন ২০২২, ১১:০৩ পিএম
কপি হয়েছে!

সাবেক সফল মন্ত্রী প্রয়াত আলহাজ্ব মোহাম্মদ নাসিম এর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের সলঙ্গায় মন্ত্রীর অস্থায়ী বেদীতে মোমবাতি প্রজ্জলন, পুস্পস্তবক অর্পণ, রক্তদান কর্মসূচি ও কাঙ্গালী ভোজ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সলঙ্গা থানা সেচ্ছাসেবকলীগের সভাপতি লিংকন হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম তালুকদারের পরিচালনায় শোকসভায় প্রধান অথিধি হিসেবে বক্তব্য রাখেন, উল্লাপাড়া সলঙ্গা মাননীয় সদস্য তানভির ইমান এমপি, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নাসিম পুত্র, সংসদ সদস্য প্রকৌশলী তানভির শকিল জয়, কে এম মনোয়ারুল ইসলাম বিপুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রায়গঞ্জ তাড়াশ সলঙ্গার সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ, সলঙ্গা থানা আ’লীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর, সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু, জেলা সেচ্ছাসেবকলীগের ভারপাপ্ত সভাপতি নাজমুল হাসান টিটুু ও জিহাদ আল ইসলাম।

এসময় হাটিকুমরুল ইউপি চেয়ারমান হেদায়েতুল আলম (রেজা), নলকা ইউপি চেয়ারম্যান আবু বক্কার সিদ্দিক, রামকৃষ্ণপুর ইউপির চেয়ারম্যন, রফিকুল ইসলাম হিরো, সলঙ্গা ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান তালুকদার, ধুবিল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার রাসেল ও সলঙ্গা থানা সেচ্ছাসেবকলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী সহ আ.লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।