শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

খাগড়াছড়িতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারে মানববন্ধন

জাগো ডেস্ক
প্রকাশ: ১৩ জুন ২০২২, ১১:২৯ পিএম
কপি হয়েছে!

খাগড়াছড়ি রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক বাবু চাইথোয়াই মার্মার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে সাংবাদিক সমাজ।

সোমবার (১৩ জুন) দুপুরে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ সময় মানববন্ধন কর্মসূচিতে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ নুরুল আজম ও সাবেক সহ-সম্পাদক রিপন সরকার ও সাবেক পার্বত্য প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদকসহ অন্যান্য সদস্যবৃন্দ, সাংবাদিক চাইথোয়াই মার্মার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে উপস্থিত পেশাজীবী সাংবাদিক সমাজ খাগড়াছড়ি রিপোটার্স ইউনিটির সভাপতি সিনিয়র সাংবাদিক বাবু চাইথোয়াই মারমা’র বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।