শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

নগরকান্দায় অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন, বিলুপ্ত হচ্ছে ফসলি জমি

জাগো ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২২, ০২:৫৭ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের ফুলসুতি-কাজি কড়িয়াল ফসলি মাঠের ফসলি জমি থেকে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করায় বিলুপ্ত হচ্ছে ফসলি জমি।

প্রায় একবছর ধরে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে ফুলসুতি গ্রামের মামুন মিয়া।

দীর্ঘ দিন ধরে বালু উত্তোলন করে বিক্রি করে হাতিয়ে নিচ্ছে টাকা। ড্রেজার মেশিন মালিক ও বালু ব্যবসায়ী মামুন মিয়া অর্থ পেলেও বিলুপ্ত হচ্ছে আশপাশের ফসলি জমি, ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমির মালিকরা।

ক্ষতিগ্রস্ত জমির মালিকরা বালু উত্তোলনে নিষেধ করলেও বালু খেকো প্রভাবশালী মামুন মিয়া তা কোন কর্ণপাত করছে না।
প্রায় বছর জুড়ে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে। ভরছে ব্যক্তির মালিকানা জায়গা। ৬ থেকে ৮ ইঞ্চি পাইপ দিয়ে শক্তিশালী বড় মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে।

সাংবাদিক যাওয়ার খবর শুনে সবাই স্থান ত্যাগ করেন। ঘটনা স্থলে গিয়ে বালু খেকোদের কাউকে না পাওয়ায় তাদের বক্তব্য জানা যায়নি।

তবে আশপাশের ফসলি জমির মালিক সহ এলাকাবাসী ফসলি জমি রক্ষার্থে নগরকান্দা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এব্যাপারে নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এন এম আবদুল্লাহ আল মামুন বলেন, অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা সম্পন্ন আইনে নিষেধ, এছাড়া যত ক্ষমতাশালী যে কেউ হউকনা কেন তাকে আইনের আওতায় আনা হবে। অভিযান চালিয়ে ব্যবস্থা নেওয়া হবে।