শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

ফরিদপুরে আলোচিত বাবু মোল্লার হত্যাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল 

জাগো ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২২, ০৪:২০ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের নগরকান্দা উপজেলার শহীদনগর ইউনিয়নের চর ছাগলদী গ্রামের বীর মুক্তিযোদ্ধা জিল্লু মোল্লার ছেলে ব্যবসায়ী বাবু মোল্লাকে কুপিয়ে হত্যার ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা।

মঙ্গলবার দুপুরে নগরকান্দা-সালথা আঞ্চলিক সড়কের চর ছাগলদী এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, বাবু মোল্লার স্ত্রী তানিয়া আক্তারী, ভাই হিরু মোল্লা, নিহতের কন্যা ফাতেমা সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

মানববন্ধন থেকে বক্তারা ব্যবসায়ী বাবু মোল্লার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানান।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে স্থানীয় সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত (৩০ মে) নগরকান্দা বাজারের হার্ডওয়্যার ব্যবসায়ী বাবু মোল্লাকে কুপিয়ে ও শরীরে ৩২টি লোহার পেরেক ঢুকিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী তানিয়া আক্তারী বাদী হয়ে মোঃ আল আমিন মিয়া, মোঃ জাকির মোল্লা, আমির মোল্লা, শামীম মোল্লা, মোঃ হিরু মোল্লা, আফজাল মোল্লা, হায়দার মোল্লাসহ অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামি করে নগরকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

মামলায় পুলিশ হায়দার মোল্লা নামের একজনকে আটক করলেও বাকিরা ধরা ছোঁয়ার বাইরে রয়েছে।