শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

ডিমলায় আন্তর্জাতিক শিশু শ্রম নিরসন দিবস পালন

জাগো ডেস্ক
প্রকাশ: ১৩ জুন ২০২২, ০৪:৫০ পিএম
কপি হয়েছে!

নীলফামারীর ডিমলায় আন্তর্জাতিক শিশু শ্রম নিরসন দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে সমাজকল্যাণ মন্ত্রণালয় শ্রম মন্ত্রণালয় ও ইউনিসেফের আয়োজনে উপজেলার নাউতারা ইউনিয়ন পরিষদ চত্ত্বর থেকে সচেতনতা মূলক একটি র‌্যালী বেরিয়ে নাউতারা বাজার প্রদক্ষিণ করে পরিষদ হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

নাউতারা ইউপি চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোরশেদ মনি’র সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরি বলেন, শিশু শ্রম বর্তমান জাতীয় সমস্যা। শিশুশ্রম নিরসনে আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তাই সমাজের সচেতন মহলের নাগরিক ও জনপ্রতিনিধিদের মাধ্যমে শিশু শ্রম নিরসন বাস্তবায়ন করতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এ নির্দিষ্টভাবে বলা হয়েছে, কারা শিশু। এখানে বলা আছে, ১৪ বছরের নিচে কোনো শিশুকে কাজে নেওয়া যাবে না। ১৪ থেকে ১৮ বছর পর্যন্ত কাজে নেওয়া যাবে, তবে ঝুঁকিপূর্ণ কাজে নেওয়া যাবে না।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইবনুল আবেদীন বলেন, শিশুশ্রম নিরসনে জাতিসংঘ প্রণীত সব সনদে আমাদের সরকার অনুস্বাক্ষর করেছে। শিশুশ্রম নিরসনের জন্য যতগুলো পদক্ষেপ ঠিক করেছে তার মধ্যে রয়েছে নীতির প্রয়োগ, শিক্ষা, পুষ্টি ও স্বাস্থ্য, সামাজিক সচেতনতা, গবেষণা, প্রশিক্ষণ ইত্যাদি।

র‌্যালী ও আলোচনায় মহিলা বিষয়ক অধিদপ্তর ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে বাস্তবায়িত কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের উপজেলা জেন্ডার প্রোমোটর নুরনবী ইসলাম, নাউতারা ইউপি’র সকল সদস্য-সদস্যা, গ্রাম পুলিশ, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীসহ কিশোর কিশোরী ক্লাবের সদস্যরা অংশ গ্রহণ করেন।