শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

ডিমলায় আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২২, ০৫:০২ পিএম
কপি হয়েছে!

নীলফামারীর ডিমলা উপজেলা আইন শৃংখলা, চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং ভোক্তা অধিকার সংরক্ষন কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) সকাল ১১ টায় উপজেলা প্রশাসানের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উল্লেখিত কমিটি সমুহের সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম৷

তিনি বক্তব্যে বলেন, নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে পুলিশ প্রশাসনকে তৎপর থাকতে হবে বলে জানিয়ে আলোচনা করে এবং সীমান্তে চোরাচালান রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদেরকে সর্বদা সর্তক থাকার আহবান করেন৷

বিগত মাসের আইন-শৃংখলা পরিস্থিতির বিষয় নিয়ে আলোকপাত করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, ডিমলা থানার এসআই আবুল কালাম আজাদ, বিজিবি’র থানারহাট কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার আবু সাঈদ, বালাপাড়া কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার হারুন অর রশিদ, সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরি, আনসার ও বিডিপি কর্মকর্তা সেলিনা আক্তার, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি গুলশানআরা বেগম।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হালিম, ডিমলা বিএমআই কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাব রক্ষক সুপার ভাইজার আব্দুল মজিদ,সাংবাদিক রুহুল আমিন, সাংবাদিক জাহাঙ্গীর রেজাসহ আরো অনেকে।

উপজেলার আইন শৃংখলা মাসিক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে প্রতিমাসের মত আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো বেশী তৎপর করে যেতে হবে যাতে করে আগামী ঈদ-উল আজহা উপলক্ষে সীমান্ত অতিক্রম করে কেউ গরু সহ মাদক নিয়ে আসতে না পারে। সেই সাথে খেয়াল রাখতে হবে, কোন ভাবেই যেন আইন শৃখংলা পরিস্থিতির অবনিত পরিলক্ষিত না হয় জানিয়ে তিনি সভার সমাপ্তি ঘোষনা করেন।