শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি আহমার উজ্জামান ও হারুন অর রশিদের র‌্যাংক ব্যাজ পরিধান

জাগো ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২২, ০৫:৩৯ পিএম
কপি হয়েছে!

 

অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান ও ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার সৈয়দ হারুন অর রশীদকে র‍্যাংক ব্যাজ পরিধান করা হয়েছে। মঙ্গলবার সকালে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি অফিসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ময়মনসিংহ রেঞ্জের অভিভাবক জনাব মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম(বার), ডিআইজি, ভারপ্রাপ্ত ডিআইজি আনুষ্ঠানিকভাবে এই দুই দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান করান।
এ সময় রেঞ্জ ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণকে দেশ, জনগণ এবং পুলিশ বাহিনীর জন্য কাজ করার আহ্বান জানান। তিনি পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণকে আন্তরিক অভিনন্দন জানান এবং তাদের পরবর্তী কর্মজীবনের সাফল্য কামনা করেন।
এসময় রেঞ্জ ডিআইজি অফিস এবং ময়মনসিংহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।